,

জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ৫টি ইভেন্টে ব্রাহ্মণবাড়িয়া জেলায় শ্রেষ্ঠ হয়েছেন। ৫টি ইভেন্টের মধ্যে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাধ্যমিক) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পলাশ মজুমদার।এছাড়াও জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাধ্যমিক) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী দীপ্তি চৌধুরী । দীপ্তি চৌধুরী কবিতা আবৃত্তিতেও শ্রেষ্ঠ হয়েছেন। একেই বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র প্রতীক দত্ত জেলার শ্রেষ্ঠ স্কাউট হিসেবে নির্বাচিত হয়েছেন । তাৎক্ষনিক অভিনয়ে একেই বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র আলিশান প্রবাহ জেলার শ্রেষ্ঠ হয়েছেন । নিজ মনন ও মেধা দিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭-তে তারা এ গৌরব অর্জন করেন। উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৫টি ইভেন্টে ৪জন জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ নিবার্চিতদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা