,

সরাইলের ইউএনও’কে মুক্তিযোদ্ধা সংসদের সংবর্ধনা

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। দেশের শ্রেষ্ঠ সন্তানদের দেয়া সংবর্ধনায় অভিভূত হয়ে পড়েন ইউএনও। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ইউএনও সরাইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধের সংগঠক আবদুল হালিম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন, মুক্তিযোদ্ধা মোঃ ছাদেক মিয়া, শাহ কুতুবুল আলম, মোঃ কুতুব উদ্দিন ভূঁইয়া, দিলীপ কুমার নাগ, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল প্রেসক্লাবের অর্থসম্মাদক মোহাম্মদ মাহবুব খান ও মুক্তিযোদ্ধার সন্তান বাবুল মিয়া। বক্তারা ইউএনও নাহিদা হাবিবার সরাইলের ১৩ মাসের কর্মকান্ডকে একজন সরকারি কর্মকর্তার জীবনের উজ্জল দৃষ্টান্ত হিসাবে ব্যাখ্যা করেন। প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধার সন্তান নাহিদা এখানে তার দেশ প্রেমের স্বাক্ষর রেখেছেন। সৎ যোগ্য দক্ষ ও দূরদর্শীতা সম্পন্ন এ ইউএনও সমগ্র বাংলাদেশে প্রথম হয়ে সরাইলকে গৌরবান্বিত করেছেন। বেশ কয়েকজন ইউএনও’র মধ্যে নাহিদাই শ্রেষ্ঠ। আমরা তার উন্নতি ও অগ্রযাত্রা কামনা করি।

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা