,

৫০ লাখ টাকার জন্য আলিয়াকে হত্যার হুমকি

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে গুলি করে হত্যার হুমকি দেয়া হয়েছে। আলিয়ার বাবা জনপ্রিয় পরিচালক মহেশ ভাটকে ফোনে এ হুমকি দেয়া হয়। খবর আনন্দবাজারের।

শুধু আলিয়াকেই নয়, তার মা সোনি রাজদানকেও হত্যার হুমকি দেয়া হয়েছে।

মহেশ ভাট জানান, গত ২৬ ফেব্রুয়ারি ফোনে তাকে হুমকি দেয়া হয়। তাকে বলা হয়েছে ৫০ লাখ টাকা না দিলে তার মেয়ে ও স্ত্রীকে গুলি করে হত্যা করা হবে। লখনউয়ের একটি নির্দিষ্ট ব্যাংকের শাখায় ওই টাকা জমা দিতেও বলা হয়।

প্রথমে বিষয়টিতে গুরুত্ব দেননি মহেশ। পরে এসএমএস ও হোয়াটস্‌অ্যাপে আবারও একই হুমকি দেয়া হয়। এসএমএস প্রেরক নিজেকে একজন গ্যাং লিডার বলে দাবি করেছেন।

হুমকির ঘটনাটি জানিয়ে গত বুধবার রাতেই মুম্বাই পুলিশের কাছে এফআইআর দায়ের করেছে মহেশের পরিবার।

পুলিশকে বিষয়টি জানানোর পর মহেশের পরিবারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। অ্যান্টি এক্সটরশন সেল বিষয়টির তদন্ত করছে।

তবে হুমকিদাতা এখনও গ্রেফতার হয়নি। পুলিশ জানিয়েছে, মহেশ ভাটের পরিবারকে খুনের হুমকি দেয়ার অভিযোগে সেকশন ৩৮৭ ধারায় একটি মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে মহেশের পরিবারকে নিশ্চিহ্ন করার ছক কষার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা