,

কুমিল্লায় সাক্কুকে ২০ দলের সমর্থন

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুকে জোটগত সমর্থন দেওয়ার ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়েছে দলটির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।

আজ বৃহস্পতিবার জোটের শরিক দলগুলোর মহাসচিব পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদকে ২০-দলীয় জোটের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব গৃহীত হয়। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে জাতীয় পার্টির (বিজেপি) আব্দুল মতিন সাউদ, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, ইসলামী ঐক্যজোটের আব্দুল করিম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, খেলাফত মজলিশের শফিকউদ্দিন, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভূইয়া, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা