,

ডিমের খোসা খেয়ে ফেললে কিন্তু উপকারই হয়!

news-image

অনলাইন ডেস্ক : ভুল করে ডিমের খোসা পেটে চলে গেছে? কী হবে এবার! ভয়ে আছেন শরীর খারাপ হল বলে। আরে না না এমন কিছুই হবে না। ডিমের খোসা খেলে শরীর খারাপ হওয়ার কোনও সম্ভাবনাই থাকে না। বরং ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ায় এটি শরীরের অনেক উপকারে লাগে।

ডিমের খোসা কখন ভয়ঙ্কর? আপাত দৃষ্টিতে ডিমের খোসার কারণে শরীর খারাপ না হলেও এটি খেতে গিয়ে কিন্তু গলা কেটে যেতে পারে। কারণ খুব ভাল করে দেখলে বুঝতে পারবেন ডিমের খোসার এক একটা অংশের কোণা বেশ ধারাল হয়। ফলে সেগুলি গেলার সময় গলা এবং ফুড পাইপ ক্ষতিগ্রস্থ হতে পারে। তবে এ প্রসঙ্গে বলে রাখি, এগ শেল বা ডিমের খোসা যেহেতু ক্যালসিয়াম সমৃদ্ধ, তাই এটি হাড় এবং দাঁতকে মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই যদি কখনও ইচ্ছা হয় ডিমের খোসা খাওয়ার, তাহলে ভাল করে গুঁড়ো করে নিয়ে খাবেন।

ডিমের খোসার মতই আরও কিছু খাবার প্রসঙ্গে নানান আজানা কথার উল্লেখ থাকলো এই লেখায়:

১. আপনাদের কি জানা আছে মাত্র ২০ মিনিটে মধু আমাদের রক্তে মিশে যেতে পারে। কারণটা বড়ই আজব। আসলে মৌমাছিদের শরীরে থাকাকালীন নানা কারণে মধু অনেকটাই হজম হয়ে যায়। ফলে তা আমাদের, মানে মানুষদের হজম করতে বেশি সময় লাগে না।

২. দিনের শুরুতে কফি খেলেই অনেকে দুঃশ্চিন্তায় ভুগতে শুরু করেন। পাছে ক্যাফেইনের কারণে শরীর খারাপ হয়ে যায়! তাই এবার থেকে খালি পেটে কফি খেতে ইচ্ছা করলেই একটা আপেল খেয়ে নেবেন। শুনতে অবাক লাগলেও কফির মতো আপেলও ঘুম দূর করতে সমান কাজে আসে।

৩. আমরা সকলেই জানি যে তরমুজ খেলে শরীরে জলের পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু আপনাদের কি জানা আছে শশা খেলেও একই উপকার পাওয়া যায়। প্রসঙ্গত, শসাতে প্রায় ৯৫ শতাংশ জল রয়েছে, যা আমাদের শরীরে জলের ঘাটতি মেটানোর জন্য যথেষ্ট!

৪. স্বাস্থ্যকর খাবার ছাড়া আর কিছুই খেতে ইচ্ছা করে না? আপনি অর্থারেক্সিয়া নার্ভোসা রোগে আক্রান্ত হয়ে যান নি তো? ভুলে যাবেন না কোনো কিছুই মাত্রাতিরিক্ত করা উচিত নয়। তাতে হিতে বীপরিত হতে পারে।

৫. মিষ্টি খেতে খুব ইচ্ছা করে? এই নিয়ে অকারণ ভাববেন না। কারণ কি জানেন? জন্মানোর পর থেকেই মিষ্টির প্রতি আমাদের ভালবাসা জন্মে যায়। পরবর্তী সময়ে এই ইচ্ছা করও বাড়ে, কারও বা আরো কমে যায়।

৬. দুপুরের খাবার খাওয়ার পর বেশিরভাগেরই খুব ঘুম পায়। কেন এমনটা হয় জানেন? কারণ আমরা খাবারে খুব বেশি পিঁয়াজ ব্যবহার করি। একাধিক গবেষণায় দেখা গেছে পিঁয়াজ খেলে ঘুম বেশি পায়। তাই এবার থেকে এই বিষয়টা খেয়াল রাখবেন কিন্তু!

৭. অনেকেই মনে করেন মিষ্টি বেশি খেলে মোটা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই কথাটা সম্পূর্ণ ঠিক নয়, কারণ ক্যালরিও আমাদের মোটা করে, শুধু মিষ্টি নয়। প্রসঙ্গত, এক চামচ চিনিতে মাত্র ১৫ ক্যালরি থাকে, যা সহজেই বার্ন আউট করে দেওয়া যায়। তাই শুধু চিনি বা মিষ্টিকে ডায়েট থেকে বাদ না দিয়ে খেয়াল করুন আপনি সারা দিনে প্রয়োজনের অতিরিক্ত ক্যালরি গ্রহণ করছেন না তো। এমনটা করলে কিন্তু আপনি মোটা হতে শুরু করবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা