বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ!

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে মঙ্গলবার থেকে একটি নিউজ শোভা পাচ্ছে। যা পিএসএলের ফাইনালের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে প্রকাশ করছে অনলাইনগুলো। সেটা হচ্ছে নভেম্বরে বাংলাদেশ দল পাকিস্তান সফর করবে। সে বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ইতিবাচক আলোচনা হয়েছে। চলতি মাসেই বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষক দল ও পরিদর্শক দল পাকিস্তানে যাবেন। তারা সেখানে বিভিন্ন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তারপর দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে আলোচনা এগিয়ে যাবে।

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বুধবার সংবাদমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সিরিজ পাকিস্তানে আয়োজনের বিষয়ে কথা-বার্তা চালিয়ে যাচ্ছি। আশা করছি সবকিছু আমাদের পক্ষেই যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন নভেম্বরে দ্বিপাক্ষিক সিরিজটি লাহোরে অনুষ্ঠিত হবে।’

তিনি আরো বলেন, ‘গেল কয়েক বছরে আমাদের জাতীয় দল দুইবার বাংলাদেশ সফর করেছে। চলতি বছরের জুলাইতে আরো একবার আমরা বাংলাদেশ সফরে যাব। আশা করছি বিসিবি আমাদের আমন্ত্রণটি সম্মানের সঙ্গে বিবেচনা করবে। দ্বিপাক্ষিক সিরিজের প্রতি তাদের যে সম্মান সেটা তারা রাখবে।’

‘বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষক দল ও পরিদর্শক দল পাকিস্তান সুপার লিগের ফাইনাল দেখতে লাহোরে আসবে। তারা ফাইনাল উপভোগ করার পাশাপাশি বিদেশি দলকে কীভাবে এবং কী পরিমাণ নিরাপত্তা দেওয়া হয় সেটা পর্যবেক্ষণ করবে। আসলে এটা আমাদের জন্যও একটা সুযোগ। কারণ, আমরা সব সময়ই খেলোয়াড় ও কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার বিষয়ে সচেতন। সেটা তাদের আমরা দেখাতে পারব’। যোগ করেন তিনি।

তথ্যসূত্র : জিও টিভি, পাকিস্তান ডিফেন্স, ডেইলি সান নিউজ ও বিজনেস রেকর্ডার

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু