,

হ্যাপির সত্যিকারের মানুষের মুক্তি

news-image

বিনোদন প্রতিবেদক : মিডিয়া ছেড়ে অনেকটা দূরে সরে গিয়েছেন বিতর্কিত মডেল-অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপি। এখন তিনি বিয়ে করে সংসার ধর্মে মনোযোগী হয়েছেন। শোবিজ এড়িয়ে চলেন সার্বিকভাবেই। এবার তিনি সত্যিকারের মানুষরূপে পর্দায় দেখা দিয়েছেন!

২৪ ফেব্রুয়ারি শুক্রবার দেশজুড়ে ২৭টি হলে মুক্তি পেয়েছে তার শেষ ছবি। নাম ‘সত্যিকারের মানুষ- রিয়েল ম্যান’। ছবিটি পরিচালনা করেছেন বদরুল আমিন। ছবিতে হ্যাপির নায়ক কংকন। আরো রয়েছেন সনিয়া, আলীরাজ, সুচরিতা, রেহেনা জলি, অমিত হাসান, ইলিয়াস কোবরাসহ অনেকে।

ছবির নির্মাতা বদরুল আমিন বলেন, ‘হুট করে ‘সত্যিকারের মানুষ’ ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক। তাই খুব বেশি প্রচারে যেতে পারিনি। তারপরও রোমান্টিক-অ্যাকশন গল্পের ছবিটি সকলের কাছে ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।’

‘সত্যিকারের মানুষ’ ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। ছবির নৃত্য পরিচালনা করেছেন একে আজাদ। এর তিনটি গানে কণ্ঠ দিয়েছেন কোনাল, বেলাল খান, সিথি, কিশোর ও মুন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা