বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিতি স্মরণে শিল্পী সমিতি

news-image

বিনোদন প্রতিবেদক : কারো মৃত্যুর পর তার জন্য যদি অনেকের চোখের কোণ বেয়ে অশ্রুর ফোয়ারা নামে, তবে বুঝতে হবে না ফেরার দেশে চলে যাওয়া মানুষটি ভালোই ছিলেন। চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির কথা মনে হলে এখনো তার সহকর্মীদের অনেকের চোখ ছলছল করে। কারো কারো চোখ দুটি হয়ে যায় বেদনার নদী। দেশিয় চলচ্চিত্রের নায়িকাদের মধ্যে মন-মানসিকতা ও ব্যক্তিত্বে চমৎকার একজন মানুষ ছিলেন দিতি। সহজেই যে কাউকে আপন করে নিতেন এই শিল্পী। বড়দের প্রতি সম্মান ও ছোটদের স্নেহ, ভালোবাসার মায়ায় জড়িয়ে নিজের মতো করে একটি ভুবন তৈরি করেছিলেন প্রয়াত এই নায়িকা এবং গায়িকা। দিতির শূন্যতা পূরণ হবার নয়। আসছে ২০ মার্চ তার পরপারে চলে যাওয়ার একবছর পূর্ণ হতে যাচ্ছে। এ উপলক্ষে সেদিন নায়িকার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান। তিনি বলেন, ‘দিতি আপা আমাদের চলচ্চিত্রের গর্ব। বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র তিনি। আমি এখনো বিশ্বাস করতে পারি না যে, তিনি আমাদের মাঝে নেই। অথচ এই মানুষটি আমাদের সবাইকে কাঁদিয়ে বড় অসময়েই চলে গেলেন। তার শূন্যতা সত্যিই কোনো দিন পূরণ হবার নয়। তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ। আমাদের সবার প্রিয় এই মানুষটির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার প্রথম মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে শিল্পী সমিতিতেই। সেদিন সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’ ২০ মার্চ বাদ আছর এই মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। সমিতির সহ-সভাপতি ওমর সানী বলেন, ‘চলচ্চিত্রে দিতির মতো মানুষ খুব কমই আছেন। তার সঙ্গে একটি চলচ্চিত্রেই অভিনয় করেছি। সেটি তার অভিনীত শেষ চলচ্চিত্র ‘রাজা বাবু’। নায়িকার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ছিলো। শিল্পী সমিতি তার প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে সর্বোচ্চ শ্রদ্ধা জানানোর চেষ্টা করবে। এতে আন্তরিকতার কমতি থাকবে না। তবে একটি কথা না বললেই নয়, দিতি চাইলে আরো অনেকদূর যেতে পারতেন। কিন্তু সন্তানদের মানুষ করতে গিয়ে পেরে ওঠেননি। তাই দিতির সন্তান লামিয়া এবং দীপ্তর কাছে বিশেষ অনুরোধ থাকবে-প্লিজ! তোমরা মায়ের জন্য এমন কিছু করো, যা দৃষ্টান্ত হয়ে থাকে।’ উল্লেখ্য, গত বছরের ২০ মার্চ মারা যান দিতি। সম্প্রতি মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র রয়েল খান পরিচালিত ‘এই গল্পে ভালোবাসা নেই’।আ/সং

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু