,

বিএনপির ৩৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

news-image

নিজস্ব প্রতিবেদক : পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসাইন মোল্লা এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ৩৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বিচারক সেইসঙ্গে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ৩৪ আসামির বিরুদ্ধে আগামী ৫ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।

মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী তাপস কুমার পাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পলাতক আসামিরা হলেন- বরকত উল্লাহ বুলু, সেলিমা রহমান, মারুফ কামাল খান, আজিজুল বারি হেলাল, মীর শরাফত আলী শপু, শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাসসহ ৩৪ জন।

এছাড়া মামলায় শুনানিতে বিএনপি নেতা আমানুল্লাহ আমান, এমকে আনোয়ার, রিজভী আহমেদ ও শওকত মাহমুদসহ ১৩ জন আদালতে হাজির ছিলেন। তারা এ মামলায় জামিনে আছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৪ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালীন পুরানা পল্টন এলাকায় রোকেয়া ম্যানশনের সামনে একটি ট্যাক্সি ক্যাবে আগুন ধরিয় দেয় বিএনপি ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এ ঘটনায় পল্টন থানা পুলিশ বাদী হলে ৪৭ জনসহ অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ৪৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা