,

মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলে ব্যাপক রদবদল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলে ব্যাপক রদবদল শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টার নিরাপত্তা কাউন্সিলে ওই পরিবর্তন আনছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো।

খবরে বলা হয়েছে, সদ্য বিদায়ী পূর্বসূরী মাইকেল ফ্লিনের করে যাওয়া কাজগুলোই আগে পরিবর্তন করছেন ম্যাকমাস্টার। দায়িত্ব নেয়ার দুই সপ্তাহের মধ্যেই এনএসসির দুটি ডেপুটি অ্যাসিস্টেন্ট পদ তৈরি করেছেন। নিজের মতো করে সংস্থাটির কাঠামো পরিবর্তন করার ক্ষমতা রাখেন ম্যাকমাস্টার। সামনে আরো পরিবর্তন আসতে পারে বলে শোনা যাচ্ছে।

তবে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপ-পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করা কে.টি ম্যাকফারল্যান্ড এনএসসিতে থাকবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। হোয়াইট হাউসের প্রধান কৌশলী স্টিভ ব্যাননও এনএসসির প্রিন্সিপাল কমিটিতে থাকবেন কিনা সেটাও জানা যায়নি। কারণ তার কমিটিতে যোগদান অনেকেই ভালোভাবে নেয়নি। তাদের দাবি, রাজনৈতিক কৌশলীকে নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্তে না আনাই ভালো।

ম্যাকমাস্টারের সাম্প্রতিক পরিবর্তন এই দুই শীর্ষ কর্মকর্তাদের ভবিষ্যত নিয়ে প্রভাব ফেলেছে। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে ফিরছেন ডেভ কাটার। তিনি ওবামা প্রশাসনের সময় প্রেসিডেন্টের জাতীয় বিষয়বলীতে উপ-সহকারী ছিলেন।

৫৪ বছর বয়সী ম্যাকমাস্টার ওয়েস্ট পয়েন্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি এবং ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে টাইম ম্যাগাজিনের করা সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তার নাম ছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা