,

এমএসএন ত্রয়ীর নৈপুণ্যে রিয়ালকে টপকে শীর্ষে বার্সা

news-image

স্পোর্টস ডেস্ক : মেসি-নেইমার-সুয়ারেজের দুর্দান্ত পারফরমেন্সে গোল উৎসব করেছে বার্সেলোনা। ঘরের মাঠে কাম্প নউয়ে লা লিগার ম্যাচটি ‘এমএসএন’ ত্রয়ীর গোলে স্পোর্টিং গিজনের বিপক্ষে ৬-১ জিতে তারা। ফলে রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে লুইস এনরিকের শিষ্যরা। প্রথম পর্বে স্পোর্টিংকে তাদের মাঠে ৫-০ গোলে হারিয়েছিল মেসিরা।

ঘরের মাঠে বুধবার রাতে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি একটি গোলও করান মেসি। বার্সেলোনার অন্য দুই গোলদাতা পাকো আলকাসের ও ইভান রাকিতিচ, আরেকটি আত্মঘাতী।

ম্যাচের শুরুতেই দুই মিনিটের ব্যবধানে দুবার স্পোর্টিং-এর জালে বল পাঠায় বার্সেলোনা। নবম মিনিটে হাভিয়ের মাসচেরানোর দারুণ উঁচু করে বাড়ানো বল হেড করে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ান মেসি।

ব্যবধান দ্বিগুণ করা গোলটি আত্মঘাতী হলেও তাতে দারুণ ভূমিকা নেইমার ও সুয়ারেসের। ২১তম মিনিটে ব্যবধান কমায় স্পোর্টিং। চাভি তরেসের পাস ধরে ডি বক্সে ঢুকে আলভারেসের নেওয়া শট লাগে পোস্টে। ফিরতি বল ফাঁকায় পেয়ে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড কার্লোস কাস্ত্রো। তবে ২৭তম মিনিটে দুর্দান্ত এক ভলিতে গোলরক্ষক কোয়েয়ারকে পুরোপুরি পরাস্ত করে স্কোরলাইন ৩-১ করেন সুয়ারেস।

দ্বিতীয়ার্ধের শুরতে ব্যবধান আরও বাড়িয়ে জয়টাও নিশ্চিত করে ফেলেন পাকো আলকাসের। ৬৫তম মিনিটে গোলের দেখা পান নেইমার। নির্ধারিত সময় শেষের তিন মিনিট আগে স্পোর্টিংয়ের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ইভান রাকিতিচ।

এই জয়ে শীর্ষে ওঠা বার্সেলোনার পয়েন্ট ২৫ ম্যাচে ৫৭। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা