বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবককে ধর্ষণ করল তিন নারী!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সম্প্রতি জিম্বাবোয়ের বুলাওয়াইয়ো শহরের এক যুবককে গণধর্ষণ করে তিন মহিলা। বীর্য দস্যুদের খপ্পরে পড়ে গণধর্ষণের শিকার হলেন যুবক শিক্ষক। ক্ষতবিক্ষত অবস্থায় তাঁকে জঙ্গলে ফেলে রেখে চম্পট দিল দুষ্কৃতীরা। তদন্তে নেমে ৩ মহিলাকে খুঁজছে পুলিশ।

অভিযোগে বলা হয়, প্রথমে দক্ষিণ আফ্রিকার নাম্বারপ্লেট যুক্ত একটি টয়োটা কোয়ান্টাম গাড়িতে পেশায় শিক্ষক ওই যুবককে লিফ্ট দেয় দুষ্কৃতীরা। তারপর তাঁর হাত-পা চেপে ধরে চোখ ঢেকে দিয়ে বোতল থেকে মাদক মেশানো পানীয় পান করতে বাধ্য করা হয়। সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান যুবকটি। এর পরে পালা করে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত তিন মহিলা। সেই সঙ্গে সংগ্রহ করা হয় ওই যুবকের বীর্য। যৌন নিগ্রহের পরে নগ্ন অচৈতন্য যুবককে রাস্তার পাশে ঝোপের ধারে ফেলে রেখে পালিয়ে যায় অপরাধীরা।

জ্ঞান ফিরলে ঝোপের উপরে রাখা পোশাক পরে কোন রকমে থানায় পৌঁছান ওই শিক্ষক। পুলিশের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে তিন অজ্ঞাতপরিচয় মহিলার বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, যৌন নিগ্রহের জেরে যুবকের অণ্ডকোষে গভীর ক্ষত তৈরি হয়েছে। তাঁকে স্থানীয় সেন্ট লিউক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১১ সালে প্রথম বীর্য দস্যুদের খবর পাওয়া যায়। সেই সময় গোয়েরু ও হারারে শহরের মধ্যবর্তী রাস্তায় তাদের হাতে হেনস্থা হন একাধিক গাড়িচালক। তদন্তে নেমে পুলিশ তিন মহিলাকে গ্রেফতার করে। তাদের হেফাজত থেকে ৩১টি কনডম ভর্তি বীর্য উদ্ধার করা হয়। ২০১৬ সালেও খবরের শিরোনামে ওঠে বীর্য দস্যুরা। বুলাওয়াইয়ো শহরেরই এক যুবককে অপহরণ করার পরে যৌন মিলনে বাধ্য করে তিন মহিলা। তার পরে তার বীর্য নিয়ে চম্পট দেয় তারা। শিক্ষককে যৌন হেনস্থাকারী তিন দুষ্কৃতীর খোঁজে দেশটির পুলিশ তল্লাশিতে নেমেছে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু