,

ব্রিটেনে থাকতে চায় ইউরোপিয়ানরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে গেলেও, ব্রিটেনে বসবাসরত ত্রিশ লাখের বেশি ইউরোপীয়কে যুক্তরাজ্যে থাকতে দেবার পক্ষে ভোট দিয়েছে দেশটির উচ্চকক্ষ, হাউজ অব লর্ডস।
ব্রেক্সিটের পর পার্লামেন্টে একটি বিল পাসের মাধ্যমে ইইউ ছাড়ার প্রক্রিয়ায় শুরুতেই হোঁচট খেল দেশটির সরকার।
প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন, তিনি ব্রিটেনে থাকা ইউরোপীয়দের তিনি আশ্বস্ত করতে চান কিন্তু ইউরোপীয় দেশগুলোতে থাকা ব্রিটিশদেরও একইভাবে সেই সুরক্ষা পাওয়া উচিত।
ব্রিটেনে বসবাসকারী ইউরোপীয় নাগরিকদের সমর্থনে রয়েছে একটি গ্রুপ যার নাম ‘দ্য থ্রি মিলিয়ন’।
এই গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা মেইকি বোন একজন জার্মান নাগরিক, থাকেন ব্রিষ্টলে।
পার্লামেন্টের এই ভোটকে স্বাগত জানিয়েছেন তিনি। তিনি বলছিলেন, ব্রেক্সিট হওয়ায় আমাদের পৃথিবী ওলটপালট হয়ে গিয়েছিল।
আমাদের অনেকের কয়েক যুগ আগে এখানে এসেছে, এখানেই আমরা বিয়ে-থা করেছি। ব্রিটেনের ভালোমন্দ নিয়ে আমাদের ভাবনা আছে, আমরা এখানে কাজকর্ম করি। অনেকেই নাগরিকও।
কিন্তু ব্রেক্সিটের ফলে আমাদের পরিচিতি হুমকির মুখে পড়েছে।
মিস বোন বলছেন, ইউরোপীয়দের মধ্যে যারা এই মূহুর্তে কাজ করছে না, বা স্থায়ী বসবাসের অনুমতিপত্র পায়নি, তারা আছেন চরম অনিশ্চয়তায়।
আর সেই কারণে হাউজ অব লর্ডসের সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন তিনি।
গত বছর জুনে এক গণভোটে ইইউ থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নেয় ব্রিটেন। ব্রেক্সিট সিদ্ধান্ত কার্যকর করতে আগামী মাসে ইইউর লিসবন চুক্তির ৫০ ধারা প্রয়োগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট আলোচনা শুরু করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে