,

কঙ্গনাকে ‘কোকেনড অ্যাকট্রেস’ বলে কটাক্ষ শেখর সুমনের

news-image

 

বিনোদন ডেস্ক : ‘সম্পর্ক’ নিয়ে কঙ্গনা রানাউত-হৃতিক রোশনের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি এতটাই বেশি হয়েছিল অধ্যয়ন সুমনের অধ্যায়টা লোকে প্রায় ভুলতেই বসেছিল। কিন্তু সেই ছাই চাপা আগুনে দমকা হাওয়ার কাজ করল অধ্যয়নের বাবা শেখর সুমনের একটা টুইট। শেখর মনে করেন, কঙ্গনার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘রেঙ্গুন’ বক্স অফিসে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। আর তার বেশিরভাগ দায়টাই অভিনেত্রীর ঘাড়ে চাপাতে চেয়েছেন তিনি।

 

হঠাৎ নাম না করে টুইটারে কঙ্গনার সমালোচনায় মুখর হলেন শেখর। তাঁকে ‘কোকেনড অ্যাকট্রেস’ বলে শেখর লেখেন, “একজন কোকেন নেওয়া অভিনেত্রী এমন ভাব করতেন যেন বিরাট তারকা। এখন দেখুন সে কীভাবে মুখ থুবড়ে পড়েছে। একেই বোধহয় ন্যায় বলে। নিজের কর্মের ফল মিলেছে।”

কেরিয়ারের শুরুতে অধ্যয়ন সুমনের সঙ্গে নাম জড়ায় কঙ্গনার। এই সম্পর্কে নিয়েও বহু জলঘোলা হয়। কঙ্গনা কালোজাদু করেন, এমন অভিযোগও তুলেছিল সুমন-পরিবার। যদিও দক্ষ অভিনয় দিয়ে বলিউডে নিজের পোক্ত জায়গা করে নিয়েছেন ‘কুইন’ কঙ্গনা। তাঁর ভক্ত-সংখ্যাও নেহাত মন্দ না। তাই বোধহয় টুইটটি পোস্ট হতেই শেখর সুমনকে ছেঁকে ধরেন ফলোয়াররা। রীতিমতো খিল্লি ওড়ান বাবা-ছেলের। একজনকে শেখরকে প্রশ্নই করে বসেন, “স্যর, আপনি আর আপনার সুপারস্টার ছেলে কী করেছেন!” জাতীয় পুরস্কার নিয়েও কথা শুনতে হয় বাবা-ছেলেকে। যদিও সে কথা মানে লাগায়, পাল্টা অধ্যয়ন বলেন, “জাতীয় পুরস্কারে সিনেমা চলে না।” তা চলে ঠিকই। কিন্তু আঙুর ফল না পেলে যে টক লাগে তা কিন্তু সকলেরই জানা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা