,

শাহরুখও উলভারিন করতে পারেন : হিউ জ্যাকম্যান

news-image

 

বিনোদন ডেস্ক : আগামী ৩ মার্চ মুক্তি পাচ্ছে হিউ জ্যাকম্যান অভিনীত সিনেমা লোগান। এর মাধ্যমে তার উলভারিন বা এক্স-ম্যান সফর শেষ হচ্ছে। ১৭ বছর ধরে এ ফ্র্যাঞ্চাইজিতে উলভারিন চরিত্রে অভিনয় করছেন এ অভিনেতা। তাই তো সিনেমাটি যেন এ ফ্র্যাঞ্চাইজির সেরা সিনেমা হয় সে বিষয়ে চেষ্টার কোনো ত্রুটি করছেন না তিনি।

এদিকে জ্যাকম্যানের বিদায়ের পর এ চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। অন্য কাউকে এই চরিত্রে দেখতে তার অনুভূতি কেমন হবে? এমন প্রশ্নের জবাবে ভারতীয় সাংবাদিক রাজীব মাসান্দের সঙ্গে এক সাক্ষাৎকারে হিউ জ্যাকম্যান বলেন, ‘আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আশা করছি, অন্য কেউ চরিত্রটিতে অভিনয় করবেন। শাহরুখ খানও এতে অভিনয় করতে পারেন।’

তিনি আরো বলেন, “কমিক বইয়ের একটি সুবিধা হলো এতে অনেক মানুষ একই চরিত্রে অভিনয় করতে পারেন। আমার মনে হয়, এর আরো ছয়টি গল্প রয়েছে। যা নিয়ে সিনেমা বানানো সম্ভব। আমার অনুভূতি কেমন হয় তা দেখতে চাই। অনুভূতি ভালো হোক আমি এটাই চাই। কিন্তু আমার চেয়ে অনেক ভালো হোক তা নয় (হাসি)। একটু ভালো হলে সমস্যা নেই। কিন্তু যদি এমন হয় সবাই বলছে, ‘ওহ! অনেক চমৎকার হয়েছে!’ তাহলে আমার মানতে কষ্ট হবে(হাসি)।”

২০১১ সালে ভারতে এসেছিলেন হিউ জ্যাকম্যান। তখন অনেকের সঙ্গে শাহরুখ খানও তার আতিথেয়তার দায়িত্ব পালন করেছিলেন। এমনকি একসঙ্গে নেচেও ছিলেন তারা। তাদের সঙ্গে ছিলেন বিদ্যা বালান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে