,

সিপিএলের নিলামে বাংলাদেশের ৪ টি নাম

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নিলামে উঠছে বাংলাদেশের চার ক্রিকেটারের নাম। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ ও এনামুল হকের নাম ড্রাফটে আছে।

এর আগে সিপিএলের দল সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলেছেন তামিম। ৭ ম্যাচে ১ ফিফটিতে বাঁহাতি ওপেনার করেছেন ১৬২ রান। সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল সাকিব আল হাসানের জ্যামাইকা তালওয়াস। এ মৌসুমেও বাংলাদেশ অলরাউন্ডারকে ধরে রেখেছে দলটি।

এদিকে, সম্প্রতিক হয়ে যাওয়া আইপিএলের নিলামেও ছিল তামিম, মাহমুদউল্লাহ, তাসকিন ও এনামুলের নাম। যদিও তাদের কেনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। সিপিএলে তারা দল পাবেন কি না, সেটা জানা যাবে ১০ মার্চ। ওই দিনই হবে সিপিএলের নিলাম। এবার নিলামে উঠছেন মোট ২৫৮ জন খেলোয়াড়। এর মধ্যে আফগানিস্তানের পাঁচ, কানাডার দুই, আয়ারল্যান্ডের তিন, এমনকি ওমানের একজন খেলোয়াড় রয়েছেন।

সিপিএল ১ আগস্ট শুরু হবে। আর শেষ হবে ৯ সেপ্টেম্বর।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের