,

জাতিসংঘের প্রতিবেদনকে প্রত্যাখ্যান মিয়ানমারের

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ ও অত্যাচার-নিপীড়ন সম্পর্কিত জাতিসংঘের প্রতিবেদনকে পরোয়া করে না অং সান সুচি প্রশাসন। একই সাথে প্রতিবেদনটিকে ‘পক্ষপাতমূলক ও অন্যায্য’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে মিয়ানমার।

বুধবার মিয়ানমার সরকারের বিশেষ উপদেষ্টা অং সান সুচির একজন ঘনিষ্ঠ সহযোগী উইন তেইন জাতিসংঘ প্রতিবেদনকে পরোয়া না করার কথা জানিয়েছেন।

উইন তেইন বলেন, এই ধরনের অন্যায্য প্রতিবেদন আমরা পরোয়া করি না। এটা নিয়ে আমরা চিন্তিত নই।

জাতিসংঘ বলেছে, সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর চার মাসব্যাপী অভিযানে মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশ মানবতাবিরোধী অপরাধ করে থাকতে পারে এবং এ মর্মে দলিল প্রমাণ উপস্থাপন করে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১ হাজার রোহিঙ্গাকে হত্যা করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দূত ইয়াং লি।

তবে এর জবাবে মঙ্গলবার মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মায়া টুন ও বলেছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭৬ বাঙালি নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের