,

তিন শ্রীলঙ্কানকে নিয়েই যত চিন্তা!

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফদের মধ্যে তিনজনই শ্রীলঙ্কান, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ব্যাটিং কোচ থিলান সামারাবীরা ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। কিছুদিন ধরে বাংলাদেশ দলের যা কিছু সাফল্য, তাতে এদের অবদান কম নয়।

এই তিন শ্রীলঙ্কান নিজ দেশে যাচ্ছেন প্রতিপক্ষ দলের কোচ হয়ে। তাই তিন কোচকেই নিয়ে যত ভয় শ্রীলঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথের। কারণ অন্য কোচদের তুলনায় শ্রীলঙ্কা দল সম্পর্কে তাদের ধারণা একটু বেশিই।

এ সম্পর্কে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক হেরাথ বলেন, ‘সত্যি কথা বলতে কি, বাংলাদেশ দলে কয়েকজন শ্রীলঙ্কান থাকায় আমাদের দল সম্পর্কে তাদের একটা ভালো ধারণা তৈরি হয়েছে। তাই আমি মনে করি, এই সিরিজটি আমাদের জন্য খুব একটা সহজ হবে না।’

শুধু তাই নয়, লঙ্কান অধিনায়ক প্রশংসা করেছেন বাংলাদেশ দলেরও। এ সম্পর্কে তিনি বলেন, ‘এর আগের বাংলাদেশ দলকে আমি খুবই কাছ থেকে দেখেছি। আমি মনে করি, শ্রীলঙ্কা সফরে আসা বাংলাদেশের সেরা দল এটিই। কয়েক মাস আগেই ওরা ইংল্যান্ডকে হারিয়েছে।’

অবশ্য অতীত রেকর্ড বাংলাদেশের বিপক্ষে। দুই দল এখন পর্যন্ত খেলা ১৬ টেস্টের ১৪টিতেই হেরেছে বাংলাদেশ। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। আর ওয়ানডেতে ৩৮ ম্যাচের ৩৩টিতেই জিতেছে শ্রীলঙ্কা, চারটিতে জয় বাংলাদেশের। পরিত্যক্ত হয়েছে একটি ওয়ানডে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা