,

সুজানার বিয়ের গুজব

news-image

বিনোদন প্রতিবেদক : মিডিয়ায় বিচরণের মতো গ্লামার বলতে যা বোঝায় তার সবটুকুই রয়েছে সুজানার মধ্যে। ছোট কিংবা বড় পর্দায় বিচরণের দক্ষতাও আছে তার। তারপরও খুব একটা আলোচনায় আসছেন না এ তারকা। উল্কার মতো মাঝে মাঝে উঁকি দিয়ে হারিয়ে যান। তবে যতটুকু কাজ করেন তাতে বরাবরই আলোচনায় থাকেন। শোনা যাচ্ছে, সুজানা নাকি বিয়ে করেছেন বা করার প্রস্তুতি নিচ্ছেন। এমনটা জানতে চাইলে সুজানা বলেন, ‘আমি জানি না আপনারা কোত্থেকে এসব খবর পান। যদি শুনেও থাকেন বা কেউ বলে থাকে তাহলে সেটা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। কারণ বিয়ে তো আমি করব। আর আমার বিয়ের খবর আমারই সবার আগে জানার কথা। ’

তিনি আরও বলেন, ‘এটাও ঠিক যে, পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে। তাদের বলেছি, বিয়ে যদি করতেই হয় ২০১৮ সালের আগে নয়। কারণ এ বছর অনেক কাজ বাকি রয়েছে আমার। জুন মাস থেকে নতুন একটি বিজনেস করার আইডিয়া নিয়েছি। অনলাইনে একটি বুটিক শপ চালু করব। অনলাইনের মাধ্যমেই বিভিন্ন ধরনের পোশাক-পরিচ্ছদ মার্কেটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। এসব নিয়ে বেশ ব্যস্ততার মধ্যে রয়েছি। এ ছাড়া নাটকের কাজ তো চলছেই। ’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের