,

মেলানিয়ার পোশাক ‘যথাযথ’ নয়!

news-image

অনলাইন ডেস্ক : মেলানিয়া ট্রাম্প ওয়াশিংটনে হোয়াইট হাউসে না থেকেও প্রায় সময়ই খবরের শিরোনামে থাকেন। তার পোশাক, তার কথা সবকিছুই আলোচনার জন্ম দেয়। যেমন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবারের মতো ভাষণ দিচ্ছিলেন, তখন ওই অনুষ্ঠানে উপস্থিত মেলানিয়ার পোশাকের ব্যাপারটি অনেকেরই দৃষ্টি এড়ায়নি। কেউ কেউ বলছেন এই পোশাক না কি ‘যথাযথ’ নয়। ওই একই অনুষ্ঠানে উপস্থিত ইভানকা ট্রাম্পের লাল পোশাক নিয়ে চলছে বিস্তর আলোচনা।সিএনএন, ইয়াহুর নিউজ এবং ইউএস টুডের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বিকেলে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। তখন সেখানে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। ভাষণে ট্রাম্প অভিবাসন, ইসলাম, বাণিজ্যনীতি এবং জাতীয় নিরাপত্তা নিয়ে গুরুগম্ভীর কথা বলেন। এরপরও অনুষ্ঠানে মেলানিয়ার পোশাকটি দৃষ্টি এড়ায়নি অনেকের।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নকশাকার মাইকেল কোরের নকশা করা কালো ভেলভেটের জ্যাকেট পরেছিলেন মেলানিয়া। এর সঙ্গে মিলিয়ে কালো একটি স্কার্ট পরে ওই অনুষ্ঠানে আসেন নিউইয়র্কের বসবাসকারী মেলানিয়া। সঙ্গে ছিল কালো রঙের একটি বেল্ট। মার্কিন সংবাদমাধ্যম প্রতিবেদনগুলোতে বলা হয়, মেলানিয়ার চুমকি খচিত ওই পোশাকের দাম নয় হাজার ৫৯০ ডলার। বাংলাদেশি মুদ্রা টাকায় এর মূল্য হয় প্রায় আট লাখ টাকার মতো।

বেশ দামি কালো ওই পোশাক পরে কংগ্রেসের যৌথ অধিবেশনে মেলানিয়া উপস্থিতি নিয়ে অনলাইনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। অনেকেই বলেছেন, মেলানিয়ার এ পোশাক এ ধরনের অনুষ্ঠানের জন্য ‘যথাযথ’ নয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে