,

নবীনগরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণপিটুনিতে খন্দকার আবদুল হক (৪৫) ও ইয়াছিন (৪০) নামে দুই ডাকাত নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল হক উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের রসুল্লাবাদ গ্রামের মৃত খন্দকার আবু তাহেরের ছেলে ও ইয়াছিন একই উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের মৃত জারু মিয়ার ছেলে।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, রাতে আবদুল হক ও ইয়াছিনসহ কয়েকজন ডাকাত জগন্নাথপুর গ্রামের সেন্টু মেম্বারের বাড়িতে ডাকাতির জন্য হানা দেয়। এ সময় স্থানীয়রা তাদের উপস্থিতি টের পেয়ে আবদুল হক ও ইয়াছিনকে আটক করে গণপিটুনি দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহত আবদুল হকের বিরুদ্ধে নবীনগর থানায় ২টি ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে। তবে ইয়াছিনের বিরুদ্ধে মামলা রয়েছে কি-না সেটি খুঁজে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের