,

বাঞ্ছারামপুরের মিকচার জাতীয় নেশার নতুন উদ্ভাবন : যুবসমাজ ধ্বংসের দিকে

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর :  ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলার মতো বাঞ্ছারামপুরে বিগত ২ মাস  মাদকের বিরুদ্ধে পুলিশের  অভিযানে অনেকটাই কমেছে মাদক বিক্রি।কেবল,বাঞ্ছারামপুরে ৭৮টি চিহ্নিত মাদক স্পটের মধ্যে ৫০টির মতো বন্ধ।যারা বিক্রি করছে তারা অত্যন্ত সতর্কতার সাথে চালাচ্ছে অতি গোপনে।
নাম প্রকাশ না করার শর্তে জনৈক ফার্মেসীর  ঔষুধ বিক্রেতা ও নেশায় আসক্তদের সাথে কথা বলে জান গেছে, নতুন নেশার এক কৌশল। আর এর  (ছদ্দ নাম) হচ্ছে ঝাঁক্কি। আর এক ডোজ পরিমান ঝাঁক্কি তৈরী করতে সেডিল,ইকাপ ট্যাবলেট,সিভিট,ইপাম,ডেকাসন,বি-৫০ ফোর্ট ওষুদ গুড়ো করে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমের জুসের বোতলে এক ফাইল ডায়োডিল দিয়ে তৈরী হয়  ঝাঁক্কি।সেটি সেবন করলে বাজারে প্রচলিত ইয়াবা-ফেন্সিডিলের চেয়ে বেশী দ্রুত কাজ করে বলেন আসক্তরা। ঝাঁকিয়ে তৈরী করতে হয় বিধায় এর নামকরন করা হয়েছে ঝাক্কি। ১’শ টাকার মধ্যেই মির্কচার ঝাঁকি কেনা সম্ভব বিধায় এর জনপ্রিয়তা বাজারে বাড়ছে।এক ডোজ ঝাঁক্কি কমপক্ষে ৪ জন সেবন করতে পারে। ওষুধগুলো বিক্রির  সুযোগে ডাক্তারী পরামর্শপত্র ছাড়াই  ফার্মেসী ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছেন  লাখ-লাখ টাকা।
এ বিষয়ে ব্রাহ্মণনবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা.বিজন কুমার নন্দী বলেন,এ ধরনের ওষুধ একসাথে সেবন করার পরিনাম খুবই স্বাস্হের জন্য বিরাট হুমকি। এতে কিডনী, লিভার সহ যে কোন শারিরিক বড় ধরণের ব্যতি দেখা দিতে পারে। যে কোন সময় আসক্ত ব্যক্তির মৃত্যূও ঘটতে পারে। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশ সুপার জানান, বাঞ্ছারামপুরে কোন ধরনের মাদকই ব্যবহার ও বিক্রি করতে দেয়া হবে না।মাদকের বিরুদ্ধে আমরা জনগনকে সাথে নিয়ে জিহাদ ঘোষনা করেছি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের