,

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সর্বোচ্চ রেকর্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ২০১১ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৯৬০ কোটি ডলার। বর্তমানে এই রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.৫৬ বিলিয়ন মার্কিন ডলারে। এটি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সর্বোচ্চ রেকর্ড বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা।

বুধবার তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ রেকর্ড গড়েছে।’ তিনি বলেন, ‘প্রতি মাসে চার বিলিয়ন ডলার আমদানি খরচ হিসাবে এই রিজার্ভ দিয়ে ৮ থেকে ৯ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে।’

তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়ছে। দেশের গার্মেন্টস খাতের রফতানি ও প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থ এই রিজার্ভ গড়ায় প্রধান ভূমিকা রেখেছে।’

প্রসঙ্গত, অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে প্রবাসী শ্রমিকেরা। তাদের পাঠানো অর্থ বৈদেশিক মুদ্রার রিজার্ভে অন্তত ২০০ বিলিয়ন মার্কিন ডলার যোগ করেছে।

এর আগে ২০১৬ সালের ৪ নভেম্বর রিজার্ভ ৩ হাজার ২০০ কোটি ডলার অতিক্রম করেছিল। তবে নভেম্বর-ডিসেম্বর মেয়াদে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা পরিশোধের পর তা ৩২ বিলিয়ন ডলার থেকে কমে গিয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ৪৯৩ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ৫২ শতাংশ কম। চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৭ মাসে অর্থাৎ জুলাই-জানুয়ারি সময়ে গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ৯২ শতাংশ কম রেমিটেন্স এসেছে। তবে ২০১৫-১৬ অর্থবছরে আগের অর্থবছরের চেয়ে রফতানি আয় প্রায় ১০ শতাংশ বেড়েছিল। অবশ্য চলতি অর্থ বছরের জুলাই-জানুয়ারি মেয়াদে রফতানি আয় বেড়েছে ৪ দশমিক ৩৬ শতাংশ। এই সাত মাসে বিদেশি সাহায্য ১০ শতাংশের বেশি বেড়েছে।

এদিকে ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত আমদানি হালনাগাদের তথ্য অনুযায়ী, এ সময়ের সার্বিক আমদানি ব্যয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ১৮ শতাংশ বেড়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে