,

বেঙ্গালুরু টেস্টে রিভার্স সুইংয়েই মারতে হবে ভারতকে : স্টার্ক

news-image

 

স্পোর্টস ডেস্ক :প্রথম টেস্টে ভারতকে হারিয়ে দেয়ার পরে অস্ট্রেলিয়া শিবিরে স্টিভ ও’কেফের পাশাপাশি নায়ক হিসেবে উঠে এসেছেন এক ভারতীয় শ্রীধরন শ্রীরাম। বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ার গেমপ্ল্যানে যুক্ত হচ্ছেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে নাম লেখানো মিচেল স্টার্ক।

আইপিএলের দুই মৌসুমে বিরাট কোহলির টিমের সঙ্গে কাটিয়ে এসেছেন তিনি। আর সেই অভিজ্ঞতা থেকেই ৪ মার্চ (শনিবার) থেকে শুরু দ্বিতীয় টেস্টের আগে টিমকে কয়েকটা পরামর্শ দিলেন স্টার্ক।

প্রথম ইনিংসে বড় স্কোর করতে হবে ব্যাটসম্যানদের। দুই, নতুন বলের চেয়েও গুরুত্ব দিতে হবে পুরনো বলকে। তিন, যাতে বল তাড়াতাড়ি রিভার্স সুইংয়ের জন্য তৈরি হয়ে যায়, তার উপর নজর দিতে হবে। যেমন, ফিল্ডারদের বলের এক দিকের পালিশটা ঠিক রাখতে হবে। চার, টেস্টের আগে নেটেও রিভার্স সুইংয়ের অনুশীলন চালাতে হবে তাকে আর জস হ্যাজলউডকে।

এই মুহূর্তে বিশ্বের সেরা বাঁ-হাতি ফাস্ট বোলার বলছেন, বেঙ্গালুরুর উইকেটে রিভার্স সুইংয়েই মারতে হবে ভারতকে।

স্টার্ক বলেছেন, ‘আমরা জানি, প্রথম ইনিংসের রানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাটসম্যানরা যদি একটা ইউনিট হিসেবে খেলতে পারে, বড় রান তুলতে পারে, তা হলে আমরা দারুণ জায়গায় থাকব। কারণ আমরা জানি, ওদের ২০ উইকেট নেয়ার মতো বোলার আমাদের আছে। সে উইকেট স্পিন করুক বা রিভার্স।’

পুনে টেস্টে তৃতীয় দিনে ৩৩৩ রানের ব্যবধানে হারে স্বাগতিকরা। সফরকারীদের দেয়া ৪৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারত ১০৭ রানে অলআউট হয়ে যায়। এর আগে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ২৮৫ রানে অলআউট হয়। চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১