,

প্রেম করছেন কাজল আগরওয়াল!

news-image

 

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। আশীষ সাজনানি নামের এক হোটেল মালিকের সঙ্গে গত এক বছর ধরে প্রেম করছেন তিনি। কিন্তু বিষয়টি এতদিন গোপন রেখেছেন তারা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘এক বন্ধুর মাধ্যমে পার্টিতে তাদের দুজনের পরিচয় হয়। সেই থেকে পরস্পরের যোগাযোগ। কিন্তু বিষয়টিকে তারা সহজভাবে নিচ্ছেন এবং এ নিয়ে কোনো তাড়াহুড়ো করছেন না। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবিও পোস্ট করছেন না। এমনকি তাদের পরিবারের সদস্যরাও জানেন না তারা প্রেম করছেন। পরস্পরের ভালো বন্ধু বলে পরিচয় দিচ্ছেন তারা।’

চিরঞ্জীবির সঙ্গে কয়েদি নম্বর ১৫০ সিনেমায় সর্বশেষ দেখা গেছে কাজল আগরওয়ালকে। সিনেমাটি বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে। মাত্র পাঁচ দিনে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করে সিনেমাটি। পরবর্তী সিনেমায় এ অভিনেত্রীকে অজিথ কুমারের সঙ্গে দেখা যাবে। আগামী আগস্টে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়া বিজয়ের সঙ্গে একটি সিনেমার শুটিং করবেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের