,

স্বারার নগ্ন দৃশ্য ফাঁস

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী স্বারা ভাস্কর। আনারকলি অব আরাহ সিনেমায় তার লুক ইতোমধ্যে সবার নজর কেড়েছে। নারীকেন্দ্রীক এ সিনেমায় স্বারাকে বেশ আবেদনময়ী এবং সুন্দরী নারীর চরিত্রে দেখা যাবে। বিহারের আরা জেলার একজন ফোক গায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। বেশ সাড়া ফেলেছে এটি। কিন্তু সিনেমাটি মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়েছে এ সিনেমার কিছু দৃশ্য। ‘শকিং! ডিলিটেড সেক্স সিন অব স্বারা ভাস্কর ফর্ম আনারকলি অব আরাহ লিকড’ শিরোনামে একটি ভিডিও ইউটিউবে ফাঁস হয়। সেখানে তিনটি আলাদা দৃশ্য দেখা যায়। এর মধ্যে স্বারার খোলা পিঠের একটি নগ্ন দৃশ্যও রয়েছে।

সেন্সর বোর্ডে জমা দেয়ার পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়। পরবর্তীতে সেন্সরবোর্ড সিনেমাটির প্রযোজককে কিছু দৃশ্য কর্তন করতে বলেন। আর বাদ পড়া দৃশ্যগুলোই এখন অনলাইনে ফাঁস হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সিনেমাটির পরিচালক অবিনাশ দাশ সংবাদমাধ্যমে বলেন, ‘এটি খুবই দুঃখের। আমি ভয়ে আছি এখন পুরো সিনেমাটিই অনলাইনে ফাঁস না হয়ে যায়। উড়তা পাঞ্জাব’র সেন্সর বোর্ডের কপি ফাঁস হয়ে গিয়েছিল, তাই আমাদের সিনেমা ফাঁস হওয়ারও একটা আশঙ্কা থেকেই যায়। একটি সিনেমার ফুটেজ অনেক মানুষের হাতেই যায়। তাদের মধ্যে একজনই এ কাজ করেছেন। দেখা যাক এ নিয়ে কি করা যায়।’

স্বারা ভাস্কর ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় মিশ্রা, পঙ্কজ ত্রিপাতি, সন্দ্বীপ কাপুর প্রমুখ। আগামী ২৪ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের