,

আনসার ক্যাম্পের লুট হওয়া আরো ৬টি অস্ত্র উদ্ধার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরের আনসার ক্যাম্প থেকে লুট হওয়া আরো ছয়টি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৭। বুধবার সকাল ৯টার দিকে নাইক্ষ্যংছড়ির তুমব্রুর পাহাড়ি এলাকা থেকে এ সব অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আনসার ক্যাম্পে হামলা চালিয়ে অস্ত্র লুট ও আনসার সদস্য হত্যার ঘটনায় অভিযুক্তদের অন্যতম হোতা নুরুল আলমকে।

কক্সবাজার র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার আশেকুর রহমান জানান, মঙ্গলবার রাতে উখিয়ার কুতুপালং এলাকা থেকে নূর আলমকে গ্রেফতার করে র‌্যাবের একটি টিম। তাকে জিজ্ঞাসাবাদ শেষে টেকনাফে লুট হওয়া অস্ত্র উদ্ধারে নাইক্ষ্যংছড়ির পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। বুধবার সকালে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের গহিন পাহাড়ি এলাকায় মাটি খুঁড়ে ছয়টি অস্ত্র উদ্ধার করা হয়। ছয়টি অস্ত্রের মধ্যে রয়েছে টেকনাফের আনসার ক্যাম্পে লুট হওয়া এসএমজি ও রাইফেল।

তিনি আরো জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহম্মেদ ও আনসারের ডিজি অস্ত্র উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুপুর ২টার দিকে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ মে টেকনাফের আনসার ব্যারাকে হামলা চালিয়ে ক্যাম্প কমান্ডার আলি হোসেনকে হত্যা এবং দুটি এসএমজি, পাঁচটি রাইফেল, চারটি শটগান ও ৬৭০ রাউন্ড গুলি লুট করা হয়। এই ঘটনায় চলতি বছরের ৯ জানুয়ারি উখিয়ার কুতুপালং এলাকা থেকে রোহিঙ্গা খাইরুল আমিন ও মাস্টার আবুল কালাম আজাদকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের নিয়ে নাইক্ষ্যংছড়ির গহিন অরণ্যে অভিযান চালিয়ে লুণ্ঠিত পাঁচটি অস্ত্র ও ১৮৯ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের