,

ধর্মঘটের জোয়াল সবজি চাষিদের কাঁধে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : খুলনা বিভাগের ১০ জেলায় চলা টানা চারদিনের পরিবহন ধর্মঘটের জোয়াল সবজি চাষিদের কাঁধে চেপে বসেছে। তারা বাজারে সবজি বিক্রি করতে পারছেন না। ফলে সবজি ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। ভরা এ মৌসুমে খা খা করছে যশোরের অন্যতম সবজির মোকাম। সবজির বয়স বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতি হচ্ছে চাষিদের।

যশোর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় সব ধরনের সবজি। প্রতিদিন অন্তত ২৫ ট্রাক সবজি এ বাজার থেকে নিয়ে দেশের বিভিন্ন স্থানে যায় ব্যাপারীরা। কিন্তু মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্রকার তারেক মাসুদ নিহত হওয়ার ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে শুরু হওয়া পরিবহন ধর্মঘটে অচল হয়ে গেছে এ অঞ্চলের শাক-সবজির প্রধান কেন্দ্র বারীনগর বাজার।

যশোর সদরের বড় হৈবতপুর এলাকার শফিকুল ইসলাম ও আলম নামে দু’সবজি চাষি জানান, ৫ থেকে ৬ মণ করে বেগুন তুলেছেন বাজারে বিক্রির আশায়। কিন্তু ব্যাপারীরা বেগুনের দাম ৫-৬ টাকার উপরে দিতে চাইছে না। ক্ষেতে দু’তিন জন শ্রমিক দিয়ে বেগুন তুলে এখন আর দাম পাচ্ছেন না তারা। অনেকে দাম না পেয়ে গরু-ছাগল দিয়ে সবজি খাওয়াচ্ছেন। তারা বলেন ‘এভাবে দেশ চলতে পারে না’।

সবজির ব্যাপারী মতিয়ার রহমান বলেন, ধর্মঘটের কারণে ট্রাকচালকরা গাড়ি বের করতে চাইছেন না। সোমবার চার ট্রাক সবজি নিয়ে বের হয়েছিল। কালীগঞ্জে বিক্ষুব্ধ শ্রমিকরা সেসব গাড়ির টায়ার কেটে দিয়েছে। এতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। এখনও সেই সবজি ঢাকা পাঠানো সম্ভব হয়নি। সেগুলো ফেলে দেয়া ছাড়া কোনো উপায় নেই।

এ বছর যশোর অঞ্চলে প্রায় দেড় হাজার হেক্টর জমিতে সবজি আবাদ করেছেন কৃষকরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে