,

ধর্মঘট আহ্বানকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নয়; হাইকোর্টের রুল

news-image

আদালত প্রতিবেদক : আদালতের রায়ের বিরুদ্ধে পরিবহন ধর্মঘট কেন অবৈধ নয় এবং ধর্মঘট আহ্বানকারীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার দুপুরে এ সংক্রান্ত একটি রিটের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও মো. আতাউর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

সেতু সচিব, স্বরাষ্ট্র সচিব, আইজপি, ডিজি র‌্যাব, আট বিভাগের ডিআইজি, বিআরটিএ ও বিআরটিসির চেয়ারম্যানসহ মোট ১৭ বিবাদীকে তিন সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সকালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন।

তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি চলাচল স্বাভাবিক না হলে পরিবহন মালিকদের গাড়ির লাইসেন্স বাতিল চাওয়া হয়েছে রিটে।

প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্রকার তারেক মাসুদসহ পাঁচজন নিহতের মামলায় বাসের চালক জামির হোসেনকে গত ২২ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।

এই রায়ের প্রতিবাদে প্রথমে চুয়াডাঙ্গা, পরে খুলনা বিভাগের ১০ জেলায় আঞ্চলিকভাবে পরিবহন ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা।

এরই মধ্যে সাভারে ট্রাকচাপায় এক নারী নিহতের দায়ে চালকের বিরুদ্ধে সোমবার মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। এরপরই মঙ্গলবার থেকে সারা দেশে আকস্মিক ধর্মঘট ডাকা হয়।

পরে বুধবার দুপুর সোয়া ১টার দিকে মতিঝিলে সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে মালিক-শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি এবং নৌমন্ত্রী শাজাহান খান এ তথ্য জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন পরিবহন মালিক সমিতির সভাপতি এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে