,

সঞ্জয় দত্তের মত ট্যাটু করাবেন রণবীর

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ‘খলনায়ক’ সঞ্জয় দত্তের বায়োপিক নির্মাণ করছেন নামী পরিচালক রাজকুমার হিরানি।ছবিতে সঞ্জয় রূপে পর্দায় আসবেন রণবীর কাপুর। বহুল আকাঙ্ক্ষিত এই ছবির শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। সঞ্জয় দত্তের লুক পেতে নিজেকে বেশ পরিবর্তন করে নিয়েছেন রাকস্টার খ্যাত রণবীর। চরিত্রের ধারাবাহিকতায় এবার নিজের পুরো শরীরে সঞ্জয় দত্তের মতো হুবহু একই ট্যাটু করাতে চলেছেন তিনি।

খলনায়কের লুক আনতে ১৩ কেজি ওজন বাড়াতে হয়েছে রণবীরকে।নব্বই দশকের সঞ্জয় দত্তের মতো তাকেও দেখা গেছে লম্বা চুলে এবং শার্টের উপর জ্যাকেট পরে শুটিং করতে। তাকে আয়ত্ত করতে নাকি ২০০ ঘণ্টা দেখেছেন সঞ্জয় দত্তের বিভিন্ন ভিডিও ফুটেজ। এখন অবশ্য সঞ্জয় দত্তের অল্প বয়সের দিনগুলির শুটিং চলছে। যেখানে রণবীরকে দেখা গেছে রোগা পাতলা চেহারা এবং লম্বা চুলে।

রণবীর জানিয়েছেন, ট্যাটু আর্টিস্টকে দিয়ে আঁকাতে চান সঞ্জয় দত্তের মতো একইরকম ট্যাটু। যদিও ছবির চরিত্রের জন্য ট্যাটু রণবীরের কাছে প্রথম নয়। এর আগে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র চরিত্রের জন্য কবজিতে ট্যাটু করিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, এই ছবিতে রণবীর ছাড়াও অভিনয় করছেন মনীষা কৈরালা, পরেশ রাওয়াল, দিয়া মির্জা, আনুশকা শর্মা। ছবির চিত্রনাট্য এবং পরিচালনা করছেন বলিউডের প্রখ্যাত নির্মাতা রাজকুমার হিরানি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের