,

মন্ত্রীর আহ্ববানে সাড়া দেয়নি গাবতলীর শ্রমিকরা

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিবহন ধর্মঘট প্রত্যাহারে দুই মন্ত্রী ও সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিবের আহ্ববানে সাড়া দিচ্ছেন না কিছু কিছু পরিবহন শ্রমিক। বুধবার দুপুরে ওই আহ্বানের পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সীমিত আকারে যান চলাচল শুরু হলেও গাবতলী থেকে কোন বাস ছাড়তে দিচ্ছেন না বিক্ষোভরত শ্রমিকরা।

বিকাল ৩টার দিকে শাম্মী পরিবহন নামে একটি বাস যাত্রী নিয়ে গাবতলী ছাড়তে গেলে উত্তেজিত শ্রমিকরা পথ রোধ করে। পরে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এ সময় আন্দোলনরত শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা ধর্মঘট প্রত্যাহার করবেন না বলে স্লোগান দেন।

এদিকে বুধবার দুপুরে মতিঝিলের পরিবহন ভবনের ষষ্ঠতলায় বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কার্যালয়ে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠকে যান চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত হয়। বৈঠকে নৌমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাদের মধ্যে সিনিয়র সহসভাপতি ও সংগঠনের খুলনা অঞ্চলের নেতা আব্দুর রহিম বক্স দুদু, শ্রমিক নেতা কাজী মোতাহার হোসেনসহ অন্য নেতারা, মালিক সংগঠনের পক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ফারুক তালুকদার সোহেলসহ অন্যান্য নেতারা অংশ নেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যাপারে সিদ্ধান্তের কথা ঘোষণা করেন নৌমন্ত্রী শাজাহান খান যিনি নিজেই বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। তিনি সারা দেশের সব পরিবহন শ্রমিকদের যান চলাচলের অনুরোধ জানান। একই আহ্বান জানান প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ।

ঘোষণার পর রাজধানীর সায়দাবাদ থেকে বেশ কিছু বাস ছেড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। তবে গাবতলী থেকে ছাড়েনি কোন বাস। দু’য়েকটি বাস ছাড়ার চেষ্টা করলেও তাদেরকে আটকে দেয় শ্রমিকরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে