,

আশুগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকান্ড , কয়েক  লাখ টাকার ক্ষতি

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আগুন লেগে গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ প্রায় কয়েক  লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার তারুয়া শালুক পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই আগুনের ঘটনাটি ঘটে। এসময় ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থেকে দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় আগুনে স্কুলের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে প্রায় ৫লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়।
শালুক পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম বায়েজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল অনুমান ৬ টার দিকে আমি খবর পাই স্কুলে আগুন লাগার। আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসলেও স্কুলের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। সব মিলিয়ে প্রায় ৫লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের