,

আশুগঞ্জ পরিবহন শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ : অর্ধশতাধিক রাবার বুলেট নিক্ষেপ ॥ আহত ২০ (ভিডিও)

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের জের ধরে আশুগঞ্জ পরিবহন শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের ছুড়া অর্ধশতাধিক রাবার বুলেটের আঘাতে অন্তত ২০জন পরিবহন শ্রমিক আহত হয় বলে স্থানীয় সূত্রে জানাযায়। আহতরা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। প্রত্যাক্ষদর্শীরা জানান, বুধবার  সাড়ে ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে গাড়ি চলাচলে বাধা দিতে গেলে পুলিশ পরিবহন শ্রমিকদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলে বাকবিতন্ডার এক পর্যায়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পরে। এ সময় পুলিশের উপর পরিবহন শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সংঘর্ষকারীদের উপর প্রায় অর্ধশতাধিক রাবার বুলেট ছুড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, মহাসড়কের উপর পরিবহন শ্রমিকরা যানবাহন চলাচলে বাধা দিতে গেলে তাদের মহাসড়ক থেকে সড়িয়ে দেয়ার চেষ্টা করলে তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গিয়ে পুলিশ বাবার বুলেট  ছুড়ে।

ব্রাহ্মণবাড়িয়া ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদন মিয়া মিন্টু জানান, শ্রমিকরা যানবাহনের চালকদের বুঝাতে গেলে শ্রমিকদের উপর হামলা চালিয়েছে পুলিশ। এ ঘটনায় অন্তত ২০জন শ্রমিক আহত হয়েছে বলেও দাবী করেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে