,

গাবতলী সড়কে পরিস্থিতি নিয়ন্ত্রণে: পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গাবতলী সড়কের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান। আমিনবাজার থেকে ঢাকামুখী ও টেকনিক্যাল মোড় হয়ে সাভারের দিকে যাওয়ার এ রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের ধরতে অভিযান চালিয়েছে পুলিশ।

গাবতলী সড়কে একজনকে এভাবে পড়ে থাকতে দেখা যায়। ছবি: প্রথম আলোগতকাল মঙ্গলবার রাত থেকে গাবতলী সড়কে দফায় দফায় শ্রমিক-পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সংঘর্ষ চলছিল।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান দাবি করেন, এ সড়কে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।
সাংবাদিকের মাসুদুর রহমান বলেন, সকাল থেকে এ পর্যন্ত গাবতলী এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে। কেউ হতাহত হয়নি।
 মাসুদুর রহমান আরও বলেন, রাস্তা নির্বিঘ্ন করতে যেসব গাড়ি অবরোধের আওতামুক্ত, সেগুলো চলতে ব্যবস্থা এখন নেওয়া হচ্ছে।

ধর্মঘট প্রসঙ্গে মিরপুর বিভাগের উপকমিশনার বলেন, যাঁরা বাস চালাবেন না, ঘর্মঘট করবেন, এটা তাঁদের ব্যাপার। কিন্তু যেসব যান চলবে, সেগুলোতে কেউ যেন প্রতিবন্ধকতা তৈরি করতে না পারেন, এ জন্য তাঁরা কাজ করছেন।
 প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, গাবতলীতে রাবার বুলেটে শাহ আলম নামের এক বাসচালক আহত হয়েছেন। তাঁর পেটে বুলেট লেগেছে।

পুলিশের অভিযানের পর থেকে ওই রাস্তায় এখন অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল চলতে দেখা যাচ্ছে। সড়কে এখন বিক্ষোভকারীদের দেখা যাচ্ছে না।প্রথম আলো

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে