,

পরিবহন ধর্মঘটের বৈধতা নিয়ে রিট

news-image

নিজস্ব প্রতিবেদক : আদালতের রায়ের প্রতিবাদে পরিবহন ধর্মঘট ডাকা অবৈধ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

আজ বুধবার রিট আবেদনটি করা হয়। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিট আবেদনটি করেন।

পরে মনজিল মোরসেদ বলেন, আদালতের রায়ের প্রতিবাদে পরিবহন ধর্মঘট ডাকা অবৈধ ঘোষণার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। আবেদনে ২৪ ঘণ্টার মধ্যে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।

মনজিল মোরসেদ বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বাস যাতে চলাচল করে, তা নিশ্চিত করতে রিট আবেদনে নির্দেশনা চাওয়া হয়েছে। অন্যথায়, লাইসেন্স বাতিলসহ সংশ্লিষ্ট পরিবহন জব্দ করার আরজি জানানো হয়েছে।

মনজিল মোরসেদ জানান, বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মধ্যাহ্ন বিরতির পর এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনের প্রাণহানির মামলায় ঘাতক বাসের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। গত ২২ ফেব্রুয়ারি দেওয়া এই রায়ের প্রতিবাদে প্রথমে আঞ্চলিকভাবে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। সাভারে ট্রাকচাপায় এক নারীকে হত্যার দায়ে চালকের বিরুদ্ধে সোমবার মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। এরপরই গতকাল মঙ্গলবার থেকে সারা দেশে ধর্মঘট ডাকা হয়। যাত্রীদের জিম্মি করে আদালতের রায় বদলানোর কৌশল নিয়েছে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা