,

টেকনাফে জেলেদের জালে ১২৫ কেজি ওজনের পোয়া মাছ!

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় শাহপরীর দ্বীপের জেলেদের জালে ধরা পড়েছে ১২৫ কেজি ওজনের একটি পোয়া মাছ। মঙ্গলবার সকালে জেলেদের জালে এই দানবাকৃতির মাছটি ধরা পড়ে।

জেলে খুরশিদ আলম, রশিদ আহমদ ও নজির আহমদ জানান, নাফ নদীর মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মঙ্গলবার ভোরে জাল পাতেন তারা। সকালে তাদের জালে এই ১২৫ কেজি ওজনের পোয়া মাছটি ধরা পড়ে।

তারা আরও জানান, মাছটি নিয়ে শাহপরীর দ্বীপের জেটি ঘাটে ফিরে আসার পর উৎসুক মানুষের ভিড় জমে যায়।

নৌকার মালিক মোহাম্মদ হাসান জানান, তিনি মাছটির দাম হাঁকেন দেড় লাখ টাকা। পরে টেকনাফের মাছ ব্যবসায়ী রিয়াজ উদ্দিনসহ কয়েকজন এক লাখ ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী বলেন, “গভীর সাগরে পাওয়া এ ধরনের মাছ নাফ নদীর মোহনায় সাধারণত পাওয়ার কথা নয়। মাছটি পথ হারিয়ে নাফ নদীর মোহনায় চলে আসায় জালে আটকা পড়েছে। “

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের