,

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ১৫জনের দল ঘোষণা

news-image

 

স্পোর্টস ডেস্ক :আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে শ্রীলংকা দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ। জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট এরই সাথে ঘোষণা করা হয়েছে টেস্টে সিরিজের জন্য ১৫ সদস্যর দল।

দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরিতে পরা নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন আগেই।

তাই রঙ্গনা হেরাথের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের দুই টেস্টের এই সিরিজে অপেক্ষাকৃত তরুণ দল নিয়েই নামবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা।

টেস্টে অধিনায়ক হেরাথের সাফল্য শতভাগ। ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজে লংকানদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। জিম্বাবুয়েকে তাদের মাঠেই ২-০তে হোয়াইটওয়াশ করেছিল শ্রীলংকা। সেই সিরিজেও অসুস্থ ছিলেন ম্যাথুজ। তখন তার বদলে অধিনায়কত্ব করেছিলেন দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার রঙ্গনা হেরাথ। এবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়কত্ব করবেন।

এদিকে, চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলতে না পারলেও লংকান বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলতে পারবেন ম্যাথুজ।

লঙ্কান টেস্ট স্কোয়াড:

রঙ্গনা হেরাথ (অধিনায়ক), কুসাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, উপল থারাঙ্গা, নিরোশান ডিকওয়েলা, আসেলা গুনারাত্নে, দিমুথ করুণারাত্নে, ডি সিলভা, লাহিরু কুমারা, মালিন্দা পুস্পকুমারা, নুয়ান প্রদীপ, লক্ষ্মণ সানদাকান, সুরাঙ্গা লাকমল, দিলরুয়ান পেরেরা ও ভিকুম সঞ্জয়।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১