,

‘জিন্স পরা নারীদের সমুদ্রে ফেলে দেয়া উচিত’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :জিন্স ও পুরুষ পোশাক পরিহিত নারীদের শরীরে পাথর বেঁধে সমুদ্রে ফেলে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের কেরালার এক খ্রিস্টান ধর্মগুরু। শনিবার ভারতীয় শালম টেলিভিশনের এক সাক্ষাতকারে এ বিতর্কিত মন্তব্য করেন ওই ধর্মগুরু। যদিও বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে মঙ্গলবার থেকে।

মালায়লাম ভাষায় সাক্ষাতকার দিতে গিয়ে নামহীন ওই ধর্মগুরু বলেন, জিন্স, টি-শাট, শার্ট’এর মতো পোশাকগুলি যেগুলি সাধারণত পুরুষদের গায়ে দেখা যায়, এখন নারীরাও ওই ধরনের পোশাক পরছেন। আর নারীদের এই অর্ধ নগ্ন পোশাকের কারণেই সমাজ অসুস্থ হয়ে পড়ছে।

সাক্ষাতকারে তিনি বলেন, আমি যখন চার্চে প্রার্থনা সভায় যাই, বিশেষ করে পবিত্র দিনে চার্চে যাই তখন আমার সামনে কিছু নারীদের দেখলে মনে হয় প্রার্থনা সভা ছেড়ে বেরিয়ে আসি। আমি মনে করি সেসময় তাদের চার্চ থেকে বাইরে বের করে দিলে ভাল হতো। তারা জিন্স, ট্রাউজারস, শার্ট, টি-শার্ট পরে এবং হাতে মোবাইল ফোন নিয়ে প্রার্থনা সভায় প্রবেশ করে। এমনকি তারা তাদের চুলটাও ঠিকভাবে বাঁধেন না। আসলে অন্যদের মনোযোগ পেতেই ওই নারীরা এই কাজ করে থাকেন। আমি জানি না যে এই জিনসগুলি কেন চার্চেই হয়।

তিনি আরো বলেন, নারীদের প্রতি আমার প্রশ্ন ক্যাথলিক চার্চ কি আপনাদের পুরুষ পোশাক পরার অনুমতি দিয়েছে? আপনাকে কি পবিত্র বাইবেল এই অনুমতি দিয়েছে? যদি না দিয়ে থাকে দয়াকরে চার্চ থেকে দুরে থাকুন।

এসময় তিনি বাইবেলে পোশাক নিয়ে কি লেখা আছে তা উল্লেখ করে বলেন, পুরুষদের নারী পোশাক পরা উচিত নয় আবার নারীদেরও পুরুষ পোশাক পরা উচিত নয়। আপনি যদি এটা করেন তবে আপনি ঈশ্বরকে অসম্মান করছেন। আপনি যদি ঈশ্বরের বিরুদ্ধে যান তবে তার কাছ থেকে কি আপনার ক্ষমা মিলবে?

বাইবেলের দোহাই দিয়ে এরপরই তিনি বলেন, বাইবেলে বলা আছে যারা আপনাকে পাপ কাজ করাতে বাধ্য করবে তাদের শরীরে পাথর বেঁধে গভীর সমুদ্রে ডুবিয়ে দেয়া উচিত। আপনি(নারী) যদি পুরুষদের পোশাক পরেন তবে সেক্ষেত্রে আপনিও একজন পাপী, তাই আপনার ক্ষেত্রেও শাস্তিটা একই হবে।

নারীদের কি ধরনের পোশাক পরা উচিত তাও ওই সাক্ষাতকারে বলেছেন এই ধর্মগুরু। তিনি জানান, নারীদের সবচেয়ে উপযুক্ত পোশাক হল চুরিদার, কিন্তু আজকাল যখন নারীদের শরীরে শয়তান প্রবেশ করে তখন, নারীরা দোপাট্টা খুলে রাখে, শাল ছাড়াই তারা রাস্তা-ঘাটে চলাফেরা করে। শুধু তাই নয়, নারীদের প্ররোচনার কারণেই বাবা-ভাইরা ধর্ষক হয়ে ওঠেন বলেও দাবি করেছেন ওই ধর্মগুরু।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের