,

আরেকটি ধাক্কা খেতে যাচ্ছে ভারত

news-image

 

স্পোর্টস ডেস্ক :ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট তিনদিনেই শেষ হয়ে যায়। তাতে ভারত হার মানে ৩৩৩ রানে। ৪ মার্চ বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। তার আগে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড একটি ধাক্কা খেতে যাচ্ছে। ভারত দলের বর্তমান পৃষ্ঠপোষক স্টার ইন্ডিয়া। তাদের সঙ্গ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই মার্চে।
কিন্তু কয়েকটি বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি নবায়ন করছে না স্টার ইন্ডিয়া। আর চুক্তি নবায়ন না করার পেছনের কারণ হিসেবে অনেকে ভারতের ৩৩৩ রানের হারটিতে দেখছেন। প্রতিবেদন অনুযায়ী স্টার ইন্ডিয়া ভারতের ক্রিকেটের ভবিষ্যত পারফরম্যান্সের বিষয়টি বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
এ বিষয়ে স্টার ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা উদয় শঙ্কর সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা খুবই গর্বিত যে এতোদিন ভারত দলের টিম জার্সিতে আমাদের নামটি শোভা পেয়েছে। তবে ভবিষ্যতের অনিশ্চয়তার বিষয়টি চিন্তা করে আমরা আর ভারত দলের পৃষ্ঠপোষক হওয়ার জন্য নিলামে অংশ নিচ্ছি না। ’ তিনি আরো বলেন, ‘আসলে আইসিসি ও বিসিসিআইয়ের মধ্যে সম্পর্কের বিষয়ে এখনো আমরা পরিস্কার কোনো ধারণা পাইনি।
আর সেটাই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় আমাদের জন্য। আসলে ক্রিকেটের রাজনীতির সঙ্গে আমরা লড়াই করতে পারি না। এ বিষয়ে আমারা কিছু বলতেও পারি না। বর্তমান সময়ে ক্রিকেটের পেছনে আমরা যে পরিমাণ বিনিয়োগ করেছি আর কোনো মিডিয়া কোম্পানি এ পরিমাণ কখনোই করেনি।
ক্রিকেটের পেছনে আমাদের বিনিয়োগের পরিমাণটা কয়েক বিলিয়ন ডলার। সে কারণে ব্যবসায়ের ঝুঁকি আমাদের জন্য খুবই বেশি। ’ স্টার ইন্ডিয়া ভারতের দ্বিপাক্ষিক প্রতিটি ম্যাচের জন্য ২ কোটি রূপি বিসিসিআইকে দিয়ে থাকে। কিন্তু যখন আইসিসির কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তখন তারা মাত্র ৬০ লাখ রূপি দেয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের