,

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার চমক পুষ্পকুমারা

news-image

স্পোর্টস ডেস্ক :দুই ম্যাচের টেস্ট সিরিজে জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। অ্যাঞ্জেলো ম্যাথিউসের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার অধিনায়কের দায়িত্ব যে অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথের কাঁধেই আসবে, তা আগে থেকেই জানা ছিল। তবে মুশফিক-সাকিবদের জন্য চমক হিসেবে দেখা যাবে ২৯ বছর বয়সী চামারা পুষ্পকুমারাকে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়েই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে এই বাঁ-হাতি স্পিনারের।

ঘরোয়া ক্রিকেটে দারুণ নৈপুণ্য দেখিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন পুষ্পকুমারা। ২০১২ সালে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়েও তিনি খেলেছিলেন দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষেও বল হাতে জ্বলে উঠতে দেখা গিয়েছিল এই বাঁ-হাতি স্পিনারকে।

পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য গতকাল সোমবারই শ্রীলঙ্কা পৌঁছেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আগামী ২ ও ৩ মার্চ মুশফিকরা খেলবেন একটি প্রস্তুতি ম্যাচ। এর পর ৭ মার্চ থেকে গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে বাংলাদেশের জন্য একটা মাইলফলক। আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচটি হবে বাংলাদেশের শততম টেস্ট।

শ্রীলঙ্কার টেস্ট দল : রঙ্গনা হেরাথ (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, নিরোশান ডিকওয়েলা, উপুল থারাঙ্গা, ধনঞ্জয় ডি সিলভা, কুশাল মেন্ডিস, আসেলা গুনারত্নে, দিনেশ চান্দিমাল, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ, ভিকুম সঞ্জয় বান্দারা, দিলরুয়ান পেরেরা, লাকশান সান্দাকান, মালিন্দা পুষ্পকুমারা

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের