,

শাহরুখের টোটকাই কাজে লাগাচ্ছেন আলিয়া

news-image

 

বিনোদন ডেস্ক : খুব অল্প সময়েই বলিউডে বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয় গুণে দর্শক হৃদয়ে জায়গা করেছেন তিনি। বর্তমানে বদ্রিনাথ কি দুলহানিয়া সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন। আলিয়া জানিয়েছেন, প্রত্যেক সিনেমার আগে শাহরুখের টোটকাই কাজে লাগান তিনি।

এ প্রসঙ্গে আলিয়া ভাট বলেন, “শাহরুখ আমাকে উপদেশ দিয়েছেন, ‘তুমি যা শিখেছ তা ভুলে যাও, তা নাহলে তোমার পুনরাবৃত্তি হয়ে যাবে।’ আমি নতুন নতুন কিছু করার চেষ্টা করছি এবং আরো কৌতূহলী হয়েছি।”

বদ্রিনাথ কি দুলহানিয়া সিনেমার মুক্তিকে সামনে রেখে নার্ভাস কিনা এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘ভালো সিনেমা সবসময়ই বক্স অফিসে ভালো করে। আপনাকে নিজের সিনেমার উপর বিশ্বাস রাখতে হবে। আমি সব সময় আমার সিনেমার ওপর বিশ্বাস রাখি। সুতরাং তেমন কোনো চাপ নেই।’

তিনি আরো বলেন, ‘তবে প্রধান চাপটা সিনেমা মুক্তির আগের দিন হয়। আমার এমন হয় যে, আমি কোথাও স্থির হয়ে বসতে পারি না। আমি মাথা চুলকাই, কিছু করতে পারি না। আমি এখন প্রচারণা নিয়ে ব্যস্ত তাই সিনেমা নিয়ে ভাবার সময় নেই। কিন্তু সিনেমা মুক্তির এক দিন আগে আমি ঠিকই চাপ অনুভব করব।’

বদ্রিনাথ কি দুলহানিয়া সিনেমায় আলিয়ার বিপরীতে অভিনয় করছেন বরুন ধাওয়ান। আগামী ১০ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের