,

আফগানিস্তানে হামলায় ১২ পুলিশ নিহত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবান যোদ্ধারা মঙ্গলবার শব্দবিহীন অস্ত্র ও গ্রেনেড নিয়ে একটি পুলিশ ফাড়িতে হামলা চালিয়েছে। এতে ১২ পুলিশ নিহত হয়। সেই সঙ্গে নিয়ে গেছে তাদের অস্ত্র-শস্ত্র ও গোলাবারুদ। কর্মকর্তারা এ কথা জানায়।

হেলমান্দের ডেপুটি পুলিশ প্রধান জানান, তালবান জঙ্গিরা প্রথমে শব্দবিহীন বন্দুক দিয়ে একজন রক্ষীকে গুলি করে হত্যা করে। এরপর ফাড়ির ভেতরে ঢুকে অবশিষ্ট পুলিশ সদস্যদের উপর চড়াও হয়। গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করে সবাইকে।

এরপর অস্ত্র-শস্ত্র ও গোলাবারুদ নিয়ে চলে যায় তারা।

আরেক প্রাদেশিক কর্মকর্তা জানান, ফাড়ির ভেতরের কেউ তালেবানের পক্ষ নিল কিনা, এখন তা খতিয়ে দেখা হচ্ছে। একজন রক্ষীরও কোনো খোঁজ পওয়া যাচ্ছে না। তার খোঁজ জানার জন্য তদন্ত চালানো হচ্ছে।

অপর এক হামলায় প্রতিবেশি মারজাহ জেলায় আরো ১২ পুলিশ নিহত হয়। এক তালেবান মুখপাত্র জানান, একঘণ্টা ধরে বন্দুক যুদ্ধে তারা নিহত হয়।

লস্কর গাহয়ের কিছু এলাকাসহ হেলমান্দ প্রদেশের অধিকাংশ এলাকা তালেবান যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে। আর পুরো দেশের ৬০ ভাগ এলাকা নিয়ন্ত্রণে রয়েছে আফগান নিরাপত্তা বাহিনীর হাতে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের