,

লাহোরে ফাইনাল একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত: ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরের খেলা প্রায় শেষের দিকে। আসরের শিরোপা নির্ধারণী ম্যাচটি লাহোরে আয়োজন করারঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সন্ত্রাস জর্জরিত লাহোরে পিএসএলের ফাইনাল আয়োজন করার পরিকল্পনার সমালোচনা করেছেন অনেক সাবেক ক্রিকেটার। তাদের মধ্যে আছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানও।

পিসিবির এমন পরিকল্পনাকে পাগলামি বলে আখ্যায়িত করেছেন তিনি। দেশটির এক টেলিভিশন চ্যানেলে দেয়া এক সাক্ষাতকারে ইমরান খান বলেন, ‘ফাইনালের সময় লাহোরে যদি কোনো বোমা হামলা হয়, তাহলে পাকিস্তানে আরো ১০ বছর কোনো ক্রিকেট খেলা হবে না। আর এমন পরিস্থিতিতে এখন এই সিদ্ধান্ত স্রেফ পাগলামি।’

লাহোরের মতো স্থানে ফাইনাল আয়োজন করা বেশ ভয়ঙ্কর সিদ্ধান্ত উল্লেখকরে ইমরান খান বলেন, ‘আমার মতে এটি একটি ভয়ঙ্কর চিন্তা। আমারা হয়তো এ ম্যাচ উপলক্ষে আর্মি নামিয়ে খেলা আয়োজন করবো। তবে এটা ভালো কোনো শুভবার্তা দিবে না। আর এটা তো কোনো আন্তর্জাতিক ম্যাচও না।’

তবে লাহোরে পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হলে যে বেশিরভাগ বিদেশী খেলোয়াড়ই আসবেন না সেটি বলাই বাহুল্য। আর বিদেশী খেলোয়াড়রা ছাড়া ফাইনাল লাহোরে হলে সেটি পাকিস্তানের ক্রিকেটে কোনো কাজে আসবে না বলেও মনে করছেন ইমরান খান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের