,

কারাগারে ইরাদ সিদ্দিকী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির প্রাক্তন সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তির অভিযোগে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, কটূক্তির অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় মঙ্গলবার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী তার জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু এ আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২৩ ফেব্রুয়ারি ভোরে আসামি ইরাদকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর রাতে ইরাদ সিদ্দিকী ফেসবুকে লেখেন ‘শেখ হাসিনাকে গুপ্তহত্যা সম্ভব নয়। কারণ, শেখ হাসিনার চারিদিকে ভারতের বিশেষ নিরাপত্তার চাদর রয়েছে। ভারতীয়রা সরাসরি শেখ হাসিনার নিরাপত্তা বিধান করছে। কারণ, শেখ হাসিনা বাংলাদেশে ভারতের স্বার্থেরই প্রতিনিধিত্ব করছেন। শেখ হাসিনাকে গুপ্তহত্যা ছাড়া বাংলাদেশে ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।’

একইদিন তিনি ফেসবুকে একটি ছবি আপলোড করেন। সেখানে একটি ঘোড়ার ছবি আপলোড করেন এবং বঙ্গবন্ধুর পিতাকে বলিয়াদির জমিদারের ঘোড়ার ভৃত্য বলে উল্লেখ করেন। এ ছাড়া গত ১৫ সেপ্টেম্বর রাতে আরেকটি স্ট্যাটাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে ট্রল করেন। সেখানে তিনি লিখেন, ‘ভাস্কর্য হাজারো শব্দের প্রতিনিধিত্ব করে।’

এ অভিযোগে গত বছর অক্টোবর মাসে রাজধানীর কোতয়ালী থানায় মামলা করা হয়। একই অভিযোগে ঢাকা সিএমএম আদালতে দুটি এবং গাজীপুর ও বগুড়ায় একটি করে মামলা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের