,

নবীনগরে মন্দির দখলের ঘটনায় ইউপি চেয়াম্যানকে প্রধান আসামি করে থানায় মামলা,গ্রেপ্তার ২

news-image

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রামে মহাদেব মন্দির দখলের ঘটনায় স্থানীয় ইউপিচেয়ারম্যান সহ ৫ জনের বিরুদ্ধে সোমবার রাতে মামলা হয়েছে।এই ঘটনায় মঙ্গলবারে দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার শ্যামগ্রাম-মানিকনগর সড়কের পুর্বপাড় খাল সংলগ্ন সরকারি খাস জায়গায় স্থাপিত স্থানীয় হিন্দুদের প্রাচীন মহাদেব মন্দিরটি স্থানীয় প্রভাবশালী বর্তমান চেয়ারম্যান জোরপূর্বক দখল করে নেয়। দখলের পূর্বে মন্দিরের বেদি ও মহাদেব মূর্তিটিও নিয়ে যায় দখলদারেরা। পরে দখলকৃত মন্দিররের ওই জায়গায় চেয়ারম্যানের নির্দেশে সেখানে দোকান ঘর নির্মান করাহয়। এ অবস্থায় (২৭/০২ সোমবার রাতে ) স্থানীয় হিন্দু সমাজের পক্ষে স্থানিয় দুলাল দেব নামে এক ব্যাক্তি শ্যামগ্রাম ইউপি চেয়ারম্যান আমীর হোসেন বাবুলকে প্রধান আসামি করে মন্দিরের জায়গাটি উদ্ধারের আবেদন জানিয়ে নবীনগর থানায় মামলা করা হলে পুলিশ ২ জনকে গ্রেফতার করে ।
এ বিষয়ে নবীনগর থানার (ওসি) ইমতিয়াজ আহামেদ পিপিএম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার অভিযোগের অবেদনটি মামলায় নথিভুক্ত করা হয়। এ মামলায় ২নং আসামি চেয়াম্যানের ছোট ভাই শফিক সহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের