,

১৫ মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও

news-image

 

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আধা বেলার হরতাল শেষে নতুন কর্মসূচি দিয়েছে বাম দলগুলো। আগামী ১৫ মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করবে তারা। সেই সঙ্গে আগামী ১ থেকে ১৪ মার্চ প্রচারাভিযান চলবে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল সমাবেশে কমিনিউস্ট পার্টি ও সমাজতান্ত্রিক দলের পক্ষে এ ঘোষণা দেন কমিনিউস্ট পার্টির সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ।

এসময় তিনি বলেন, দেশ লাভবান। তারপরেও গ্যাসের দাম কেন বেড়েছে। কারণ উন্নয়নের নামে মানুষের পকেট কাটছে সরকার। এটা হতে দেয়া হবে না।

আবু জাফর বলেন, ১ মার্চ থেকে যদি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রক্রিয়া চালু থাকে তাহলে ১ থেকে ১৪ মার্চ লাগাতার আন্দোলন করবে সিপিবি। এরপর দাম বৃদ্ধির প্রতিবাদে ১৫ মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে। এরপরেও যদি সরকারের টনক না নড়ে তাহলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান তার সঙ্গে সহমত পোষণ করে বলেন, সরকার লুটেরা গোষ্ঠীর পক্ষে কাজ করছে। যার বোঝা বহন করতে হবে সাধারণ মানুষকে। কিন্তু আমরা তা হতে দেব না।

তিনি বলেন, আমাদের আজকের হরতালে দেশের ৯৯ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। তাদের সঙ্গে নিয়েই আমরা আন্দোলন সফল করবো।

এ সময় আরও বক্তব্য রাখেন- কমিনিউস্ট পার্টির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা আব্দুর রাজ্জাক, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে