,

যেভাবে তারকা হলেন সানি লিওন!

news-image

বিনোদন ডেস্ক : সাবেক পর্নস্টার সানি লিওন ভারতীয় সিনেমাপ্রেমীদের চোখে কীভাবে তারকা হয়ে উঠলেন সেই এই প্রশ্নের উত্তরে নানা মুনি নানা মত দিয়েছেন। কেউ উত্তরে এনেছেন ‘বিছানা’, কেউ বা ‘শরীর’, কেউ বা আগের কেরিয়ারকেই সানি লিওনের তারকা হওয়ার মূল মন্ত্র হিসেবে বেছে নিয়েছেন।

তবে সবাই যে এই উত্তরগুলোতে একমত হয়েছেন, তেমনটা একেবারেই নয়। আর এই উত্তরগুলোর সঙ্গে যুক্তিবোধের যে কোনো মিলও নেই, কেবল মন গড়া ভ্রান্ত কিছু ধারণা মানুষের মধ্যে রয়েছে তা প্রমাণ করেছে সানি লিওনকে তৈরি তথ্যচিত্র।

দিলীপ মেহেতা পরিচালিত তথ্যচিত্র ‘মোস্টলি সানি’তে এমন অনেক তথ্যই উঠে এসছে যেখানে সানির জীবনের অন্দরমহল একেবারে জনসমক্ষে এসেছে, যা আগে হয়ত কারোর জানাই ছিল না।

পাঞ্জাবী পরিবার যেভাবে সানিকে অস্বীকার করেছিল তারপর জীবনে যেভাবে ফিরেছেন তিনি, তা একটা জীবন্ত কাব্যগ্রন্থই বটে। সানির জীবনের চড়াই উৎরাইয়ের নানান অধ্যায়ের মধ্যে অন্যতম একটি, বলিউড চ্যাপ্টারে সানির প্রবেশের পেছনে রয়েছে ‘বিগ বস’।

জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো ‘বিগ বস’ই প্রথম সানি লিওনকে গোটা ভারতের কাছে শিরোনাম করে তোলে। মোবাইল কিংবা ডেস্কটপের নিষিদ্ধ ফোল্ডার বন্দি সানি হঠাৎ খবরের কাগজের পাতায় চলে আসেন। বিগ বসের বাহির দরজা দিয়ে পা রাখতেই বলিউডের দরজা খোলা, বাকিটা এখন ইতিহাস। আলাদা করে বলার অপেক্ষাই রাখে না।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের