,

ডাস্টবিনে বিস্কুটের কার্টনে নবজাতকের মরদেহ

news-image

অনলাইন ডেস্ক : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সিটি সেন্টারের সামনে ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে তাকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ওই ডাস্টবিনে কার্টনের মধ্যে পাওয়া যায় নবজাতকের মরদেহটি। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ ডাস্টবিনকে ঘিরে কৌতুহলী জনতার জটলা তৈরি হয়। ভিড় ক্রমান্বয়ে বাড়তে থাকলে কাছে গিয়ে দেখা যায়, এর ভেতরে বিস্কুটের কার্টনের মধ্যে একটি নবজাতকের মরদেহ।

এ ব্যাপারে সাভার মডেল থানার সেকেন্ড অফিসার জাকারীয়া হোসাইনের সাথে কথা বলে জানা যায়, পথচারীরা শপিংমলের সামনে ময়লা ফেলার স্থানে কার্টুনে ভিতরে শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের