,

ধর্মঘট দমনে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান এরশাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, পরিবহন ড্রাইভারদের অবহেলার কারণে প্রতিদিন অগণিত মানুষ নিহত হচ্ছে। কথায় কথায় ধর্মঘট করে তারা জনগণকে জিম্মি করে ফেলে। সরকারকে তা দমন করতে হবে। তাদের আন্দোলনের হুমকিতে ভীত হলে চলবে না। দুই চালকের সাজার রায়ের পর পরিবহন ধর্মঘটে জনভোগান্তির কথা তুলে ধরে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আজ মঙ্গলবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলীয় এক অনুষ্ঠানে পার্টি চেয়ারম্যান এরশাদ এ আহ্বান জানিয়েছেন।

মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় এক বাস চালকের যাবজ্জীবন সাজার রায় হওয়ায় রবিবার থেকে খুলনা বিভাগের দশ জেলায় পরিবহন ধর্মঘট চলছিল। এর মধ‌্যে সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে সোমবার ঢাকার আদালত ট্রাক চালকের ফাঁসির রায় দিলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন মঙ্গলবার সকাল থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি শুরু করে। তাদের এই কর্মসূচির কারণে সারা দেশে দূরপাল্লার যাত্রী ও পণ‌্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গাড়ি না পেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

এরশাদ বলেন, আমি ক্ষমতায় থাকার সময় পরিবহন ড্রাইভারের অবহেলার কারণে কোনো মানুষের মৃত্যু হলে মৃত্যুদণ্ডের বিধান করেছিলাম। সে আইন রাখতে পারে নাই। বর্তমান আইনে রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। তাও বহাল রাখা যাবে কি না সন্দেহ। আইন বাস্তবায়ন করতে পারলে সড়ক দুর্ঘটনার হার অনেক কমবে বলে সাবেক এই রাষ্ট্রপতির ধারণা।

প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের সভাপতিত্বে অন‌্যদের মধ‌্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, এসএম ফয়সল চিশতী, খালেদ আক্তার ও জাহিদ বিপ্লব প্রমুখ ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে