,

কসোভোকে স্বীকৃতি দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করলো মার্কিন কংগ্রেস কমিটি

news-image

নিউজ ডেস্ক: কসোভোবাসীকসোভোকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করায় মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক একটি কমিটি বাংলাদেশের প্রশংসা করেছে।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ফরেন অ্যাফেয়ারস কমিটি সোমবার এক টুইটার বার্তায় বলেছে, ‘কসোভোকে স্বীকৃতি প্রদান করায় বাংলাদেশকে ধন্যবাদ এবং ১১৪তম দেশের স্বীকৃতি অর্জন করতে পারায় কসোভোকে অভিনন্দন।’

পররাষ্ট্র বিষয়ক ওই কমিটিতে ডেমোক্র্যাট এবং রিপাবলিক উভয় পক্ষের প্রতিনিধিরা রয়েছেন। মার্কিন পররাষ্ট্রনীতি নির্ধারণে ওই কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হাউস ফরেন অ্যাফেয়ারস কমিটি সাধারণত এমন স্বীকৃতিতে টুইটারে কোনও মন্তব্য করে না। তাই ওই টুইটার বার্তা অনেকের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।

উল্লেখ্য, কসোভো সার্বিয়ার একটি প্রদেশ ছিল। ১৯৯৯ সাল থেকে ওই ভূখণ্ড জাতিসংঘের তত্ত্বাবধানে ছিল। পরে ইউরোপের এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কসোভোকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।
বিদেশ ডেস্ক

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের